1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক;

কক্সবাজারের টেকনাফ কাস্টমস গোয়েন্দা সার্কেলের সাবেক এমএলএস জসিম উদ্দিন-কে ঘিরে বেসরকারি একটি টেলিভিশনসহ কয়েকটি নিউজ পোর্টালে তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেছেন। 

 

একই সঙ্গে তিনি এসব সংবাদের তীব্র নিন্দা জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

 

​এক প্রতিবাদ বার্তায় জসিম উদ্দিন জানান, তিনি ২০০৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টেকনাফ কাস্টমস গোয়েন্দা সার্কেলে অত্যন্ত সততার সঙ্গে এমএলএস পদে দায়িত্ব পালন করেছেন। তিনি কোনো কাস্টমস কর্মকর্তা নন এবং কখনো নিজেকে কর্মকর্তা পরিচয় দেওয়ার সুযোগও ছিল না।

 

​তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সাল থেকে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম দীর্ঘ ১৫ মাস বন্ধ থাকায় সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা তাঁকে নিয়ম অনুযায়ী ছুটি প্রদান করেন। বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন।

 

জসিম উদ্দিন বলেন -​সাম্প্রতিক সময়ে টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি শাহিন আমার নিকট চাঁদা চেয়েছিল! চাকরি থেকে আপাতত ছুটিতে রয়েছি তাই আমও চাঁদা দিতে অপারগতা প্রকাশ করাই আমার বিরুদ্ধে  “কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবি” মর্মে প্রকাশিত  সম্পূর্ণ ভূয়া বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছেন এবং একটি স্বার্থান্বেষী মহল আমার সম্মানহানি করতেই এসব অসত্য তথ্য ছড়িয়েছে।

 

বস্তুনিষ্ঠতা যাচাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট মাধ্যমগুলোকে অসত্য তথ্য প্রত্যাহারের আহ্বান জানান, অন্যথায় তিনি আদালতের শরণাপন্ন হবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off