1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; টেকনাফ, কক্সবাজার

 

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া, ৯নং ওয়ার্ডের সৈয়দ ওমর এলাকার দুই নৌ ঘাটের মাঝি শহীদ উল্লাহ ও মনছুর আলমের বিরুদ্ধে অপহরণ, মাদক ও মানব পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সীমান্তের ওপারের পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগ এখনো তদন্তে প্রমাণিত নয়।

 

 

 

স্থানীয় ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই দুই ঘাট ব্যবহার করে সাগরপথে মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে মানব পাচারের ঘটনা ঘটছে বলে এলাকায় আলোচনা রয়েছে।

 

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে দালালদের মাধ্যমে ভালো চাকরি, ভালো বেতন ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সহজ-সরল মানুষকে প্রলুব্ধ করা হয়। এরপর তাদের নৌকায় তুলে মাঝ সাগরে নিয়ে জিম্মি করা হয়।

 

ভুক্তভোগীদের অভিযোগ, সাগরে নিয়ে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে পরিবারের কাছে ফোন করিয়ে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে মারধর, নির্যাতন ও সাগরে ফেলে দেওয়ার ভয় দেখানো হয় বলেও তারা অভিযোগ করেছেন।

 

কেউ কেউ টাকা দিয়ে ছাড়া পেয়েছেন, আবার কেউ কেউ এখনো নিখোঁজ রয়েছেন বলে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি।

 

 

 

ভুক্তভোগীদের আরও অভিযোগ, এ ঘটনায় ইতিপূর্বে টেকনাফ থানায় অপহরণ, মাদক ও মানব পাচার সংক্রান্ত মামলা হয়েছে বলে তারা জানিয়েছেন। তাদের দাবি, একাধিকবার থানায় অভিযোগ দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

 

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দিনের বেলায় ঘাটগুলোতে সাধারণ মাছ ধরা ও যাতায়াতের আড়ালে রাতের আঁধারে সন্দেহজনক তৎপরতা চলে। রাতে অপরিচিত লোকজনের আনাগোনা, নৌকা ছাড়া ও লোকজন পারাপারের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

 

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা ভয়ে ছেলেমেয়েদের সন্ধ্যার পর ঘাটের দিকে যেতে দিই না। কখন কাকে ধরে নিয়ে যায়, সেই ভয়ে থাকি।”

 

আরেকজন বলেন, “এই ঘাট দুটি দিয়ে যদি সত্যিই মানব পাচার হয়, তাহলে প্রশাসনের এখনই কঠোর নজরদারি বাড়ানো উচিত।

 

 

মানব পাচারের পাশাপাশি ওই ঘাট দিয়ে মাদক পাচারের অভিযোগও করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সাগরপথে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য আনা-নেওয়ার জন্য ঘাটগুলো ব্যবহার করা হয় বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।

 

 

এ বিষয়ে অভিযুক্ত শহীদ উল্লাহ ও মনছুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পেলে পরবর্তীতে সংযোজন করা হবে।

 

 

কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মানব পাচারকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে তালিকা তৈরি হয়েছে। শীঘ্রই অপহরণ ও মানব পাচারকারীদের আইনের আওতায় আনা হবে।

 

 

এলাকাবাসী অবিলম্বে ওই ঘাটে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের নিয়মিত টহল জোরদার করা, সিসি ক্যামেরা স্থাপন, রাতে নৌকা চলাচল নিয়ন্ত্রণ এবং অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

তারা বলেন, টেকনাফ সীমান্ত এলাকা এমনিতেই স্পর্শকাতর। এখানে অপহরণ ও মানব পাচার বন্ধ না হলে সাধারণ মানুষের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেছেন। এ তাদের আটকের দাবি জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off