1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফে নৌ বাহিনী উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৫২৪ বার পড়া হয়েছে

সাইফুদ্দিন মোঃ মামুন/সাইফুল ইসলাম: টেকনাফ

কক্সবাজার টেকনাফে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ও সরকারের ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা দিনরাত পরিশ্রম করে চলছেন। এরই ধারাবাহিকতায় টেকনাফকে করোনা ভাইরাসমুক্ত রাখতে সামাজিক দূরত্ব জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কর্মকান্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরে অন্যান্য দিনের মতো টেকনাফের পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পুরান পল্লান পাড়ায় চরম বিপাকে পড়া লকডাউনের আওতায় থাকা, লজ্জায় ত্রাণ চাইতে না পারা, কর্মহীন, দুস্থ ও অসহায় হতদরিদ্র ৪০ পরিবারের মাঝে চাউল, ডাল, তৈল, পুষ্টিকর সোজি, লবন, আটা, বিস্কিট খাদ্য পণ্য তুলে দিয়েছেন।

অদ্য ৫ মে (মঙ্গলবার)সকাল ১২ টার দিকে টেকনাফ উপজেলা অফিসের সামনে গেলে দেখা মিলে এ চিত্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাঃ আবুল মনসুর, টেকনাফ নৌবাহিনীর দায়িত্বে নিয়োজিত থাকা লেফটেন্যান্ট রেজওয়ানুল হক, পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর আবু হারেছ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

লেঃ রেজওয়ানুল হক বলেন এছাড়াও আমরা কোনরকম জনসমাগম না করেই অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বলে জানা যায়। এছাড়া বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে যাদের হোম কোয়ারেন্টিনে বা আইসোলেশনে থাকার কথা তাদের বিষয়ে খোঁজখবর রাখছেন নৌবাহিনী।পাশাপাশি সাধারণ জনগোষ্ঠীকে মাইকিং করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিবিধ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার জেলা নৌবাহিনীর কো-অর্ডিনেটর ও কমান্ডার এম মনজুরুল ইসলাম বলেন, লকডাউনে যেসব মানুষ রয়েছে তাদের একটা বড় অংশ হল খেটে খাওয়া অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ। তাই তাদের জন্য প্রশাসনের বিভিন্ন সংস্থা, এনজিও সংস্থা, বিত্তহীনদের ত্রাণ বিতরণের পাশাপাশি নৌবাহিনীও পৌঁছে দিচ্ছে সম্ভবমতে ত্রাণ। শুধু তাই নয়, টেকনাফের বিভিন্ন এলাকাতে তারা পায়ে হেটে কাঁধে ত্রাণ বয়ে নিয়ে দরিদ্রদের মাঝে বিতরণ করছেন বলেও তিনি জানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off