1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান

নাফ নদীর তীরে

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২০
  • ৯৬২ বার পড়া হয়েছে

কবি আনোয়ারুল ইসলাম

মনে পড়ে শিশু কালের
মন ভোলানো খুশির কথা,
যে বয়সে মনের মাঝে
ছিল নাকো কোন ব্যথা।

খুশি মনে মায়ের কাছে
চাইতাম শুধু কিছু টাকা,
আঁচল ধরে তারই পকেট
রাখতাম করে সদা ফাঁকা।

সকাল-সাঁঝে নাফের তটে
হরেক রকম মধুর খেলা,
হিমেল হাওয়ায় সারা বছর
মন ভোলানো খুশির মেলা।

রাতের বেলায় মিটমিটিয়ে
চাঁদ তারাদের মুচকি হাসি,
তারার মেলায় জোছনা ছড়ায়
বাজে মনে মোহন বাঁশি।

খিদে পেলে যেতাম ছুটে
মোদের খাবার রান্না ঘরে,
খেতে দিতো আদর করে
মা’গো আমার থালা ভরে।

নাফের তীরে কেওড়া ডালে
কানি বগা শিকার বসে,
ছোট পোনা দেখে অমনি
ধরতে নেমে ধরে কসে।

সেদিন গুলি গেছে চলে
আসবেনা আর কভু ফিরে
সেসব কথা ভাবছি বসে
নাফ নদীর ওই বসে তীরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off