1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

অষ্ট্রেলিয়া প্রবাসী রাকিবুল হাসান’র উদ্যোগে মারোত এর ৫১তম দিনের খাবার বিতরণ||Teknaf71

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৬৩৭ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক:
টেকনাফে মানসিক রোগিদের তহবিল এর উদ্যোগে মানসিক রোগির মধ্যে রান্না করা খাবার বিতরণ। ৫১ তম দিনের মতো টেকনাফর প্রায় ৫১ জন মানসিক রোগিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে মানসিক রোগিদের তহবিল (মারোত) করোনার তাণ্ডবে জনজীবন যখন বিপর্যস্ত এমন এক ক্রান্তি লগ্নে মারোতের সক্রিয় চৌকষ কর্মি বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে মানসিক রোগিদের কে প্রাণে বাঁচিয়ে রাখার দৃঢ় প্রত্যয়ে টেকনাফ পৌর ও সদর এলাকায় খাবার বিতরণ করে। সহায় সম্বলহীন পাগলদের একমাত্র ভরসা মারোত অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশী। তারা সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার ও আহ্বান জানান। রাকিবুল হাসান এর সহায়তায় ১০দিনব্যাপীর ২য় দিনে মারোত এর সভাপতি আবু সুফিয়ান এর নেতৃত্বে জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসাইন ভুইয়ার সহযোগিতায় টেকনাফের অলিতে গলিতে থাকা মানসিক রোগিদের খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মারোত উপদেষ্টা সাইফুল হাকিম, সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, মারোতের সাধারন সম্পাদক রাজু পাল, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, বস্ত্র সম্পাদক এমাদুল করিম রনি, চিকিৎসা সম্পাদক গ্রাম ডাঃ কৃষ্ণ চন্দ্র নাথ, শুভংকর দেবনাথ বাবু, দিদারুল ইসলাম, বিপ্লব হোসেন, মোশাররফ হোসেন, কামাল হোসেন, গ্রাঃডাঃ সনজিত কুমার দাশ, গ্রাঃডাঃ লক্ষ্মণ চন্দ্র দাশ, গ্রাম ডাঃ বাবলা চৌধুরী, গ্রাঃডাঃ অলক পাল, প্রত্যয়, মুন্না,বাবু প্রমুখ।
উল্লেখ্য যে গত ২৫ মার্চ থেকে করোনার ভয়াবহতা ও লক ডাউনের পরিপ্রেক্ষিতে সংগঠনের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক সন্তোষ কুমার শীলের নেতৃত্বে মারোতের খাদ্য কর্মসূচীর তহবিল গঠন করা হয়।ইতি মধ্যে মারোতের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বিভিন্ন হ্দয়বান ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষী তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।
আলহামদুলিল্লাহ আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং যারা ধারাবাহিক মানবিক তহবিলে অর্থিক অনুদান দিয়ে সাহায্য করেছেন। আপনাদের সকলের প্রতি আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য ভাইদের মাধ্যমে টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়নের মোট ৫১ জন অসহায় মানুষের পাশে দাড়িয়েছে আমাদের স্বেচ্ছাসেবী ভাই গুলা। তাদের কাছে গিয়ে তৈরী খাবার সামগ্রী গুলো পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপনাদের সকলের দান কে কবুল করুক আমিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off