1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

টেকনাফে শাহপরীর দ্বীপে নৌ বাহিনী উদ্যোগে খাদ্য সামগ্রী ও শিশুদের ঈদবস্ত্র বিতরণ|Teknaf 71

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৫৫১ বার পড়া হয়েছে

সাইফুদ্দিন মোঃ মামুন/ মোঃ আরাফাত সানী:

কক্সবাজার টেকনাফে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ও মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে নৌবাহিনীর সদস্যরা দিনরাত কাজ করে চলছেন। তারই ধারাবাহিকতায় টেকনাফ কে করোনা ভাইরাসমুক্ত রাখতে জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কর্মকান্ড নিরলসভাবে করে চলছেন তারা।

পরে অন্যান্য দিনের মতো সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া ও পৌরসভার পল্লান পাড়ায় হতদরিদ্রদের ত্রাণ দেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকি উপলক্ষে শিশুদের ঈদ উপহার দিল বাংলাদেশ নৌবাহিনী।

২২ মে (শুক্রবার) সাবরাং ইউনিয়নে গেলে দেখা মিলে এ চিত্র। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম আজহার, লেফটেন্যান্ট রেজওয়ানুল হক, মেম্বার ফজলুল হক, প্রধান শিক্ষক আব্দুল মাবুদসহ সাংবাদিকবৃন্দ। কোন জনসমাগম ছাড়াই তারা অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী ও শিশুদের ঈদ উপহার পৌঁছে দেন। এছাড়া বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে হোম কোয়ারেন্টিনে থাকা লোকদের বিষয়ে খোঁজখবর রাখছেন নৌবাহিনী। পাশাপাশি সাধারণ জনগোষ্ঠীকে মাইকিং করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিবিধ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন তারা। এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার জেলা নৌবাহিনীর কো-অর্ডিনেটর ও কমান্ডার আবু হেনা মোঃ মশিউর রহমান বলেন, লকডাউনে যেসব মানুষ রয়েছে তাদের একটা বড় অংশ কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ। তাই তাদেরকে নৌবাহিনী পৌঁছে দিল সম্ভবমতে ত্রাণ ও ঈদ উপহার। শুধু তাই নয়, টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকাতে তারা পায়ে হেটে কাঁধে ত্রাণ বয়ে নিয়ে বিতরণ করছেন বলেও জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off