1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

“নিথর দুনিয়া”এ কে এম, কামাল হোছাইন| Teknaf 71

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৬২২ বার পড়া হয়েছে

এক দিন এ আঁধার কেটে যাবে,
দুনিয়া আবার জেগে উঠবে।
আজ এই আঁধারে কত- মানুষ কত- প্রাণী
কাটাচ্ছে দিবস অনাহারে অশান্তিতে,
যেদিকে- যায় সেদিকে-
আহাজারি দুঃখ বেদনা যন্ত্রণা।

এক দিন এ বিষাদ মুছে যাবে,
এ দুনিয়া আবারও হাসবে।
দুনিয়ার বুকে আজ মানুষ কত যে অসহায়
আসেনি কোন উপকারে জ্ঞান- বিজ্ঞান,
সবাই- নিথর নিরুপায়-
চারদিকে ব্যক্তির নীরব আর্তনাদ।

এক দিন বিশুদ্ধ নিঃশ্বাস পাবে,
প্রত্যেকে সারা দুনিয়ার বুকে।
নানা ত্যাগ তিতিক্ষার অবসরে কোন এক
প্রভাতে দুনিয়ার চারিদিকে সুস্বর কন্ঠে,
উঠবে বেজে সুখের বারতা-
সর্ব দুনিয়ায় নেই কোন মহামারি।

সর্ব- হানা দ্রোহ ভেদাভেদ ভুলে,
গাইবো মোরা সাম্য’র গান।
অশ্রুঝরা কন্ঠে প্রত্যেকে মোরা খোদার কাছে
করবো ‘শুকরিয়া’ খোদার- নিয়ামতের,
শুচি হবে নতুন এ দুনিয়া-
খোদা’ই মহান অসিম মেহেরবান।
___________________________
তারিখঃ- ২৬/০৫/২০২০ ইং—
__এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off