1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

কক্সবাজারে ইয়াবাসহ আলী আকবর পাড়ার হেলাল ও ঊনছিপ্রাংয়ের ইউনুচ আটক|  Teknaf71 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ১১৯০ বার পড়া হয়েছে

টেকনাফ৭১ ডেস্ক:

কক্সবাজারের র‍্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে হ্নীলা মরিচ্যাঘোনার আলোচিত সুড়ঙ্গ বাড়ির ইয়াবা ডন হেলাল সিন্ডিকেটের অন্যতম সদস্যসহ দুইজনকে আটক করেছে। চলমান ইয়াবা বিরোধী ঘোর অভিযানের মধ্যেও কথিত হেলাল সিন্ডিকেটের ইয়াবা তৎপরতা জনমনে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সুত্র জানায়, গত ২৭মে রাত সাড়ে ৯টারদিকে র‍্যাব-১৫ এর সদস্যরা মাদক বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জানারঘোনার জয়নাল মাষ্টার ভবনের কেয়ার-টেকার আবু বক্করের বসত-ঘরের সামনে অবস্থানের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কয়েকজন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‍্যাব সদস্যরা ধাওয়া করে হোয়াইক্যং ঊনছিপ্রাংয়ের আব্দুল মোনাফের পুত্র মোঃ ইউনুছ (২৮) এবং হ্নীলা মৌলভী বাজার আলী আকবর পাড়ার মৃত মনির আহমদের পুত্র হেলাল উদ্দিন (২৫) কে আটক করে। পরে তাদের হাতে থাকা বাজার ও শপিং ব্যাগ তল্লাশী করে ১৮হাজার ৭শ ২০পিস ইয়াবা উদ্ধার করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ ধৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

উল্লেখ্য, রমজানের পূর্বে হ্নীলায় ঝোপের আড়ালে থাকা আলোচিত ইয়াবা ডন হেলাল পরিবারের লোকজন আটকের ভয়ে আত্নগোপনে থাকলেও তাদের মাদক কারবারী সিন্ডিকেট সদস্যরা এখনো কৌশলে বহাল তবিয়্যতে রয়েছে বলে একাধিক সুত্রের দাবী। তাদের অনেক সদস্য আটক থাকার জন্য আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সাথে সখ্যতা গড়ে তুলে বহাল তবিয়্যতে রয়েছে। তাদের যেকোন মূল্যে আইনের আওতায় আনার দাবী উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off