1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত| Teknaf 71

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৯৪১ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল:টেকনাফে পুলিশের সাথে গুলাগুলিতে জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত জকির গ্রুপের সদস্য মোঃ শরীফ (২৬) নিহত হয়েছে। নিহত ডাকাত মোঃ শরীফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মোঃ ছলিমের ছেলে ও রোহিঙ্গা শীর্ষ ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য। এ ঘটনায় উদ্ধার করা হয় ২ টি দেশীয় তৈরি আগ্নেয়স্ত্র,৭ রাউন্ড তাজা কার্তুজ ও ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা

পুলিশ সূত্রে জানা যায়, ৬ জুন শনিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই জামশেদের নেতৃত্বে পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৩ ও ব্লক ডি-৪ এর মাঝে পাহাড়ের পাদদেশে অস্ত্রসস্ত্র সহ অবস্থানরত রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্যদের কেন্দ্রস্থলে অভিযানে গেলে সশস্ত্র রোহিঙ্গা ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও আত্বরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করলে রোহিঙ্গা ডাকাতরা পালিয়ে যায়। এক পর্যায়ে গুলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ সহ ২ টি দেশীয় তৈরি (এলজি) আগ্নেয়স্ত্র,৭ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা উদ্ধার করা হয়। আহত হয় পুলিশের দুই সদস্য এএসআই আজিজ ও আমির হোসেন।

পরে আহত পুলিশের দুই সদস্য ও উদ্ধারকৃত সন্ত্রাসীকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে। সেখানে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ সন্ত্রাসীকে আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!