
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে বিজিবি’র জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ হ্নীলা ইউনিয়নের জাদিমোরা জাইল্যা ঘাটা এলাকার আরো দুই মাদক কারবারীকে আটক করেন।
বিজিবি সুত্রে জানায়, গত ১০ জুন রাত ১১টারদিকে টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ টহল দল ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার ইউনিয়নের নয়াপাড়া জাইল্যাঘাটে অপর ২জন ব্যক্তিকে একটি ব্যাগ হস্তান্তরের সময় ধাওয়া করে উক্ত এলাকার আহমদ হোছনের পুত্র মোঃ আলী হোসেন (৩৫) এবং মৃত মীর আহমদের পুত্র মোঃ সালাম (৩০) কে আটক করে। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ২হাজার ৯শ ৯৭পিস ইয়াবা ও ২টি ব্যবহৃত মুঠোফোন পাওয়া যায়।
১১জুন সকালে এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।
copy off
Leave a Reply