
মোঃ শেখ রাসেল/ সাইদুল ইসলাম ফাহাদ:টেকনাফ
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোটর সাইকেল ও ইয়াবাসহ উখিয়া উপজেলার থাইংখালী এলাকার এক যুবককে আটক করেছে। সেই সাথে ব্যবহৃত মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে। ধৃত মাদক কারবারী, জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ১৫ জুন বিকাল সাড়ে ৪টার দিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিট অফিস সংলগ্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী করে।
এসময় একটি মোটর সাইকেল চেকপোস্টের সামনে আসলে চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়া উপজেলার থাইংখালী ঘোনার পাড়ার মৃত আব্দুল শরীফের পুত্র নুরুল আক্তারকে (২০) আটক করে। পরে উপস্থিত লোকজনের উপস্থিতিতে গাড়ি ও ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। সেই সাথে ব্যবহৃত মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারী, জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
copy off
Leave a Reply