1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া পোস্ট অফিসের সিঁড়িতে ঝুলছিল দুই কিশোরীর মরদেহ

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৪৬৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক টেকনাফ৭১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে সোনিয়া ও সুমাইয়া নামে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কুটি পোস্ট অফিসের পেছন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতদের বয়স আনুমানিক ১৩-১৪ বছর বলে জানিয়েছে পুলিশ। নিহত সুমাইয়া কুটি গ্রামের উত্তরপাড়ার বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই এলাকার বিল্লাল মিয়ার মেয়ে।
জেলার সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কুটি পোস্ট অফিসের পেছনে রাখা একটি লোহার সিঁড়ির সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ওই দুই কিশোরীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, নিহতদের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off