1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

আবদুল্লাহ আল আমিনের উদ্যোগে টেকনাফে মানসিক রোগিদের মধ্যে ৭৮ তম দিবসের খাবার বিতরণ|| Teknaf 71

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪৯৪ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক::

নিজস্ব প্রতিবেদকঃ প্রত্যেক মানুষের আয়ের উপর তার মা বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর হক রয়েছে। সে উপলব্ধি থেকে মানসিক রোগিদের তহবিল( মারোত) এর নিয়মিত আয়োজনের ৭৮ তম দিবসে মানসিক রোগিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন লণ্ডন প্রবাসী ও টেকনাফ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক, বিজ্ঞান বিভাগের ৪র্থ ব্যাচের ( ১৯৯৯ – ২০০০) মেধাবী ছাত্র আবদুল্লাহ আল আমিন।

করোনাকালীন দুর্সময়ে লকডাউনের প্রেক্ষাপটে টেকনাফে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানসিক রোগিদের খাদ্যাভাবের কথা ভেবে গত ২৫ মার্চ ২০২০ ইং থেকে মানসিক রোগিদের তহবিল( মারোত) এর গৃহীত পদক্ষেপ কে স্বাগত জানিয়ে লণ্ডনে বসবাসরত মানবিক ও সমাজসেবী এই মানুষটি নিজের মনের আত্মতৃপ্তির জন্য ও তার জান্নাতবাসী প্রিয় পিতা মাতার ইছালে ছাওয়াব কামনা করে এই আয়োজনে শরীক হয়েছেন। যারা নিয়মিত শ্রম ও মেধা দিয়ে মানসিক রোগিদের জন্য এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও তিনি মারোতের সাথে থাকার ইচ্ছা পোষণ করেন। খাবার তৈরি করা থেকে শুরু করে বিতরণ পর্যন্ত আনুষাঙ্গিক কাজে যারা অক্লান্ত পরিশ্রম করেন যাচ্ছে তাদের মধ্যে মারোতের উদ্যমী সভাপতি আবু সুফিয়ান, তরুণ প্রজমন্মে নিরংহারী ব্যক্তি জয়েন্ট সেক্রেটারী মোঃ মোবারক হোসেন ভূঁইয়া, অর্থ সম্পাদক আজিম উদ্দিন,মিরাজ উদ্দিন, শুভাকাঙ্ক্ষী মোঃ কামালহোসেন, মোঃ মোশাররফ হোসেন, একরাম, হারুনুর রশীদ, উপদেষ্টা সাইফুল হাকিম,সহ সভাপতি ঝুন্টু বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু পাল, আই সি টি সম্পাদক মোঃ হোসাইন আমিরী সহ ক্ষুদে সদস্য প্রত্যয়, মুন্না,ও রিয়ার নাম উল্লেখ করে তাদের সুস্বাস্থ্য কামনা করেন। এ প্রসঙ্গে মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল বলেন মানসিক রোগিদের জন্য এ অসময়ে কিছু করতে পেরে মহান স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করছি ,সেই সাথে যাদের সহযোগিতা, সহমর্মিতা আমাদের এই কার্যক্রমকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে তাদের দীর্ঘায়ূ কামনা করি। তারা যেন সুস্থ সবল দেহ মন নিয়ে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে পারেন। স্রষ্টা যেন সামাজিক এ মানুষ গুলোর সহায় হোন।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off