1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফে মাদক মামলায় সাক্ষী দেওয়ায় এক চৌকিদার নিরাপত্তাহীনতায়! থানার মামলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ১০৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার টেকনাফে মাদকের বিরুদ্ধে পুলিশের সাথে সহযোগিতা এবং মাদক মামলার সাক্ষী হওয়ায় সাবরাং ইউনিয়নের চৌকিদার মৃত ঠান্ডা মিয়ার পুত্র আলী আহমদ (৫৫) বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উল্লেখ্য গত ১৫ জুন রাতে সাবরাং ইউনিয়নের টেকনাফ মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে সাবরাং মন্ডল পাড়া চেয়ারম্যান নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে। এবং উক্ত মাদক মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর হোসেনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় উক্ত মামলা নং ৩২।

পরে টেকনাফ মডেল থানার পুলিশ বাদী হলে এবং দফাদার আলী আহমদ উক্ত মাদক মামলার প্রধান সাক্ষী হয়। এদিকে দায়েরকৃত মামলায় প্রধান সাক্ষী চৌকিদার আলী আহমদকে স্থানীয় মাদক মামলার প্রধান আসামি চেয়ারম্যান নূর হোসেন চৌকিদারকে চাকরীচ্যুত সহ মুঠোফোনে প্রাণনাশের হুমকি-ধমকি দেয় বলে ডায়েরিতে উল্লেখ করেন যার ফোন নম্বর ০১৮৭২৬৪০১৪৩।

পরে চলমান মাদকবিরোধী অভিযানে পুলিশের সহযোগিতা এবং সাক্ষী হওয়ায় এটি তার জন্য ভবিষ্যতে কাল হয়ে দাঁড়ায়। চৌকিদার আলী আহাম্মদ নিরাপত্তার স্বার্থে নিরুপায় হয়ে ২১ শে জুন টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার ডায়েরি নম্বর ৬৩৫।

ডায়েরিতে সাবরাং মন্ডল পাড়ার আমির হামজার পুত্র চেয়ারম্যান নূর হোসেনকে প্রধান আসামি করে এ ডায়েরীটি লিপিবদ্ধ করা হয়। পরে উক্ত ডায়েরীটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে হস্তান্তর করা হয়। এ বিষয়ে তিনি উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন চৌকিদার আলী আহাম্মদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off