1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

রামু সেনানিবাসে বঙ্গবন্ধুর স্মারক ‌ বিশেষ বৃক্ষরোপণ আয়োজন

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৫১৬ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক:: 

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার রামু সেনানিবাসে বঙ্গবন্ধুর স্মারক ‌ বিশেষ বৃক্ষরোপণ অভিযান আয়োজন করা হয়েছ।  

গত ৩০ জুন (মঙ্গলবার) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর স্মারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান আয়োজন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে ঢাকা সেনানিবাস হতে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এর পর জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়ার নেতৃত্বে রামু সেনানিবাসে বঙ্গবন্ধু স্মারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান শুরু হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি কে ধারণ করে মুজিব শতবর্ষ উপলক্ষে এই স্মারক বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচীর প্রতিপাদ্য বিষয় হল “সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী এর নেতৃত্বে সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল পদবীর সেনাসদস্যরা প্রাথমিকভাবে ১০০ টি ফলজ, ভেষজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করেন।

বঙ্গবন্ধুর স্মারক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি আগামী এক মাস অব্যাহত থাকবে। এ সময় রামু সেনানিবাস এর সকল সামরিক ও বেসামরিক ব্যক্তি বর্গ কমপক্ষে একটি ফলজ, বনজ অথবা ঔষধী গাছের চারা রোপণ করবেন, যার প্রকৃত সংখ্যা হবে ১ লক্ষ ১৬ হাজার এর অধিক। উল্লেখ্য, উদ্বোধনের দিন থেকে পরবর্তী এক মাসের মধ্যে সকল চারা রোপণ সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!