1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

পৃথিবীর সর্ববৃহৎ বাহিনী: বাংলাদেশ আনসার

  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৫৫২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ  (টেকনাফ৭১)

 

অবিশ্বাস লাগলেও সত্য যে বাংলাদেশ আনসার ও ভিডিপ পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনী। এক্টিভ ও রিজার্ভ মিলিয়ে ৬০ লক্ষাধিক সদস্য আছে আনসারে। সংখ্যাটা দেখুন একবার, ৬০ লক্ষাধিক। কখনো যুদ্ধ হলে তারা প্রত্যেকে সশস্ত্র হয়ে সেনাবাহিনীর কমান্ডে রিজার্ভ বাহিনী হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করবে, অথবা শান্তিশৃঙ্খলা রক্ষার কাজ করবে। আনসার বাংলাদেশের যুদ্ধ সামর্থকে আরো দৃঢ় করেছে।

আনসার একটি আরবি শব্দ। এর অর্থ সাহায্যকারী।
১৯৪৭ সালে ভারতীয় গার্ডের কিছু সদস্য মিলে আনসার বাহিনী গঠন করে। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান আনসার আইন দ্বারা আনসার বাহিনী পূর্ব পাকিস্তান আনসার হিসাবে গঠিত এবং ১৯৪৮ সালের ২ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, আনসারের বেশির ভাগ সদস্য পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে মুক্তিবাহিনীতে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর, বাংলাদেশ আইন দ্বারা আনসার বাহিনী আবার পুনর্গঠিত হয়।

বর্তমানে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের জ গঠিত একটি বাহিনী। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় । আনসার বর্তমানে তিনটি বাহিনীর সমন্বয়ে গঠিত। সেগুলি যথাক্রমেঃ সাধারন আনসার, ব্যাটালিয়ন আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। তাঁদের সম্মিলিত আকার ৬০ লক্ষাধিক, যা প্যারা মিলিটারি বা একক বাহিনী হিসেনে পৃথিবীর সবচেয়ে বড় বাহিনী।

ব্যাটালিয়ন আনসার সদস্যরা সেনাবাহিনীর আদলে প্রশিক্ষণ নেয় এবং সেনাবাহিনীর সঙ্গে একত্রে কাজ করে। গর্ব করার বিষয় যে, পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনীর মালিক আমরা।

মজার ব্যপার হলো, বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনাল গার্ড করার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে শোনা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off