
আরাফাত সানী,শেখ রাসেল::কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ ৩ যুবককে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে শুক্রবার সন্ধা ৭ টার দিকে হ্নীলা সিকদার প্লাজা মার্কেটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে হ্নীলা উলুচামরী এলাকার মৃত কালা মিয়ার ছেলে শাহজাহান প্রকাশ নানা (২২), উত্তর কাঞ্জরপাড়া এলাকার মোঃ ইসমাঈলের ছেলে কামাল উদ্দিন (২১) ও দক্ষিণ কাঞ্জরপাড়া এলাকার মোঃ ইদ্রিসের ছেলে রবিউল হাসান প্রকাশ আজাদ (১৯)।
আটককৃতদের ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের সাথে কাঞ্জরপাড়া নয়াপাড়ার কয়েকজন কারবারি সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানা গেছে।
copy off
Leave a Reply