1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফে হোয়াইক্যং ও বাহার ছড়া ইউনিয়নে হোষ্ট কমিউনিটির জন্য দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কমিটি মোবিলাইজেশন কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৮ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ (টেকনাফ ৭১)

কক্সবাজার টেকনাফে হোয়াইক্যং ও বাহার ছড়া ইউনিয়নে হোষ্ট কমিউনিটির জন্য দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কমিউনিটি মোবিলাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ০৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় সহযোগী সংস্থা ইউএনডিপির অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি কোহেশন ইন কক্সবাজার প্রজেক্ট এর আওতায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ও বাহার ছড়া ইউনিয়নের হোষ্ট কমিউনিটি জন্য দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কমিউনিটি মোবিলাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় যে বিষয়টি বিশেষ গুরুত্ব পায় তা হল হোয়াইক্যং ও বাহার ছড়া ইউনিয়নের কমিউনিটির ১৮-৩৫ বছর বয়সী বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকার সমস্যা দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা। উল্লেখিত বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সকল অংশগ্রহণকারী গণ এই কার্যক্রমের প্রশংসা করেন। আগামীতে সকল কার্যক্রম সফল করার জন্য সকলে একযোগে মতামত প্রদান করেন। পৃথক কর্মশালায় সভাপতিত্ব করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, ও বাহার ছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন, তাহারা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এখন তাই মানুষকে মানবসম্পদে রূপান্তর করার কার্যক্রমটি হোয়াইক্যং ও বাহার ছড়া ইউনিয়ন কার্যকরী ভূমিকা রাখবে। পাশাপাশি দুই ইউনিয়নের (নয়-নয়) ওয়ার্ডের ইউপি সদস্য এবং সদস্যাদের এই কাজে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। সভাপতি মহোদয় গন তাহাদের মূল বক্তব্যে বলেন, এসডিজি গোল অর্জন করতে হলে বাংলাদেশের মানুষকে মানবসম্পদে রূপান্তরিত করার বিকল্প নেই। তাই এটি একটি সময়োপযোগী পদক্ষেপ উত্তরণ সংস্থাকে তাহাদের পরিষদ সার্বক্ষণিক সহযোগিতা দেয়ার আশ্বস্ত দেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সচিব নুরুল হুদা, বাহার ছড়া ইউনিয়ন পরিষদের সচিব ইমাম মুমালিম, প্যানেল চেয়ারম্যান কাশেম মিয়া, সহ হোয়াইক্যং ও বাহার ছড়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং সদস্যা বৃন্দ। উত্তরণের কাজী মোহাম্মদ সোহরাব শামীম রেজা আবু সাঈদ,মোহাম্মদ আরিফুজ্জামান খান।উভয় পরিষদের কর্মশালাটি পরিচালনা করেন উত্তরণ কর্মকর্তা সঞ্জয় আচার্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off