1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

টেকনাফে ৫ দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা 

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী::কক্সবাজারের টেকনাফ উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পেয়াজের মূল্য নিয়ন্ত্রনের লক্ষে বাজার তদারকি অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী টেকনাফ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টেকনাফ পৌরসভার উপরের বাজার এলাকার মোঃ আলী স্টোরকে ১০ হাজার টাকা, শাহ আমীন স্টোরকে ৩ হাজার টাকা, আবু সৈয়দ স্টোরকে ১৫ হাজার টাকা, আল-মদিনা হোটেলকে ৫ হাজার টাকা, দুলাল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্যতালিকা না রাখা, মেয়াউত্তীর্ণ পন্য বিক্রি, নিষিদ্ধ রং বিক্রি, নোংরা ও অস্বাস্থকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে এইসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন। তিনি আরো জানান, অভিযান কালে ব্যবসায়িদের স্বাস্থবিধি মেনে চলা, খাবারের মান উন্নয়ন, খাবারে কোন প্রকার নিষিদ্ধ পন্যের ব্যাবহার না করা, মূল্য বেশি না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা, হকনাগাদ ট্রেড লাইসেন্স সংরক্ষণ করা এবং আগত অতিথিদের সাথে শোভন আচরন করার পরামর্শ দেওয়া হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন টেকনাফ থানা পুলিশের এক দল সদস্য।

সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off