1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

সাগর কন্যা সেন্টমার্টিন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৬৩৯ বার পড়া হয়েছে

আনোয়ারুল ইসলাম

————————
প্রভুর লীলা স্বর্গ ভূমি
সেন্টমার্টিন দ্বীপ ভাই,
আকুল করা প্রবাল ভরা
বিশ্বে কোথাও নাই।

বাংলার সর্ব দক্ষিণে ঐ
রূপে কাড়ে দৃষ্টি,
প্রকৃতি রূপ সৌন্দর্য খুব
খোদার অপার সৃষ্টি।

দেশ বিদেশের ছুটে আসা
পর্যটকদের দল,
যেথায় মিলে ঢেউয়ের গর্জন
দেখবি কে আয় বল?

তারি বুকে সকাল সাঁঝে
পর্যটকদের মেলা,
শামুক-ঝিনুক কুঁড়িয়ে নেয়
করে কতো খেলা।

জেলে ভাইয়ে মাছ ধরিতে
গভীর জলে যায়,
জিনজিরাতে মাঝি ভাইয়ে
আনন্দে দাঁড় বায়।

চতুর্দিকে জলে ঘেরা
মন যে কাড়ে খুব,
গাঙচিল পাখি ধরে মৎস্য
জলেতে দেয় ডুব।

মাঝিরা সব নৌকা নিয়ে
সকাল থেকে রাত,
মাছ শিকারের অর্থ দিয়ে
ঘরে নেবে ভাত।

দারুচিনির রূপের মায়ায়
পড়ে গেলাম প্রেমে,
সৌর্ন্দযের-ই লিলাভূমি,
ঢেউ খেলে ক্ষণ্ থেমে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off