1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ

জাদিমুড়ায় সন্ত্রাসী হামলায় বৃদ্ধ মহিলা ও কলেজ ছাত্রসহ আহত-৫ : স্বর্নলংকার লুট ও ভাংচুর

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৬৬৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি::টেকনাফ
টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া এলাকায় সন্ত্রাসী হামলায় বয়োবৃদ্ধ নারী ও কলেজ ছাত্রসহ ৫জন আহত হয়েছে । এঘটনায় নুর আয়েশা বাদি হয়ে  ৫ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত সোলতান আহমদের পুত্র মেহের আলী, বার্মায়া আবদুল মাজেদ(২৩), মেহের আলীর পুত্র উসমান ফারুক(২৫), মেয়ে সাবিনা সোলতানা (২০), স্ত্রী জায়তুন নাহার । 
অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদীরা প্রায় সময় বাদীর বসত ভিটা ছাড়িয়া দিতে হুমকি দিয়ে আসছিল। ছাড়িয়া না দেওয়ায় প্রায় সময় বাদীর পরিবারের সদস্যদের প্রাননাশ করিয়া লাশ গুম করিবে, ঘরবাড়ী আগুনে পুড়িয়া দখল উচ্ছেদ করিবে বলে হুমকি দিয়ে আসছিল। ১৭ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১২ টার দিকে বিবাদীরা সংঘব্ধ হয়ে বসত ভিটা দখল করিবার উদ্দেশ্যে দা-কিরিচ ও  দেশীয় অস্ত্র হাতে নিয়া বসত ভিটায় প্রবেশ করে। এসময় ঘরে উঠানে মামলার বাদীকে  একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুত্বর আহত করে। তার শৌর চিৎকারে বাড়ীতে থাকা দু’কন্যা নুর জাহান ও নুর নাহার তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরও দেশীয় অস্ত্রের আঘাতে মারধর করে।  হামলার খবর পেয়ে তাৎক্ষনিক বয়োবৃদ্ধ দিন মোহাম্মদ (৫৫) ঘটনাস্থলে আসিলে তাকেও দেশীয় অস্ত্র, দা- লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুত্বর আহত করে । বাড়ীতে থাকা অন্যান্যদের অস্ত্রের মুখে ঝিম্মি করে  হামলাকারীরা আহত কন্যা নুর জাহানের ১ ভরি ওজনের স্বর্নের চেইন ও বাড়ীতে লুটপাট চালিয়ে মুল্যবান জিনিসপত্র ও  ঘেরা বেড়া ভাংচুর করে প্রচুর পরিমাণ ক্ষতিসাধন করে। একপর্যায়ে তাদের হামলায় বয়োবৃদ্ধ দিন মোহাম্মদ অজ্ঞান হয়ে মাঠিতে লুঠিয়ে পড়লে হামলা কারীরা মৃত ভেবে তাকে ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এলাকাবাসীরা মুমূর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে দিন মোহাম্মদকে উন্নত চিকৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। অপরদিকে ঘটনার জের ধরে সন্ধ্যায়, অভিযোগকারী নুর আয়েশার ভাগিনা, ২৭ নং রোহিঙ্গা ক্যম্পের এনজিও কর্মী ও কক্সবাজার সরকারী কলেজের ছাত্র আবু তালেবকে তাদের বাড়ীতে যাবার পথে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে গুরতর আহত করে। তাকে ও কক্সবাজার হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানান। আহত আবু তালেব জানান, ঘটনার বিষয়ে আমি কিছুই জানিনা। সন্ধ্যায় আমি কর্মস্থল থেকে ফেরার পথে অতর্কিত ভাবে সন্ত্রাসী ইয়াবা কারবারী, উসমান রোহিঙ্গা সন্ত্রাসীদের নিয়ে তার উপর হামলা চালিয়ে টাকা ও মোবাইল চিনিয়ে নেয। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উচিৎ শাস্তি দাবী করেছেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off