1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে

উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫১২ বার পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম মোস্তফা, উখিয়া

কক্সবাজারের উখিয়া উপজেলায় দেড় লাখ ইয়াবাসহ মো. মিজান (২১) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে দাবি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উপজেলার মনখালীতে মেরিন ড্রাইভ সড়কের ছোট বাইল্যাখালি এলাকায় গতকাল বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আজ বৃহস্পতিবার সকালে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক মো. মিজান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টিম জানতে পারে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালি ব্রিজের উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মো. মিজান নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়।

‘পালানোর কারণ জিজ্ঞাসা করলে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি মিজান। এ সময় র‍্যাব সদস্যদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে ওই ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে এক লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়’, যোগ করেন এএসপি।

শেখ সাদী আরো দাবি করেন, ‘জিজ্ঞাসাবাদ করা হলে মো. মিজান স্বীকার করেন, দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন তিনি।

এদিকে, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য সাড়ে সাত কোটি টাকা বলে ধারণা করছে পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন শেখ সাদী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off