1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা,অস্ত্র,কিরিচ ও কার্তুজ উদ্ধার ||টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪৫৪ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ থেকে

টেকনাফের নাফনদী থেকে একটি কাঠের নৌকাসহ ৫ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

(রবিবার) ১৭ জানুয়ারী দুপুরে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এসব তথ্য নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাসুম রেজা।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ভোর রাতে টেকনাফ দমদমিয়া বিওপির জওয়ানরা মিয়ানমার হতে মাদকের বড় চালান আসার সংবাদ পেয়ে নাফনদীতে স্পীড বোট ও কাঠের বোট এবং স্থলভাগে কৌশলী অবস্থান নেয়।এর কিছুক্ষণ পর নাইট ডিভাইস দ্বারা পর্যবেক্ষণ করে নাফনদীর মধ্যবর্তী লালদ্বীপ হতে একটি কাঠের নৌকা নিয়ে ৩-৪ জন দুষ্কৃতকারী হ্নীলা জাদিমোরা উমরখাল পয়েন্ট দিয়ে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করতে চাইলে বিজিবি চারদিক থেকে ঘেরাও করে অভিযান চালায়।

এ সময় দুষ্কৃতকারীরা নিরুপায় হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বিজিবিও সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা নদীতে লাফ দেয়। তখন তাদের ব্যবহৃত কাঠের নৌকাটি নিয়ন্ত্রনে নিয়ে তল্লাশী চালিয়ে ৫ বস্তায় ৫ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী লম্বা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৬০ লাখ টাকা।

এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, সরকারী কর্তব্যে বাধা প্রদান এবং অবৈধ মাদক পাচারের দায়ে অজ্ঞাত ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়। আটককৃত মালামাল পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মিডিয়া ব্যক্তিদের সামনে ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off