1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা

উখিয়ায় আওয়ামী লীগ নেতার উপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ||টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের হালুকিয়া এলাকায় অবৈধ ভাবে পাহাড় কাটা ও আবাদি জমির মাটি কর্তন পূর্বক পাচারের হিড়িক পড়েছে। বেপরোয়া মাটি পরিবহনের ফলে গ্রামীণ জনপদ লন্ডভন্ড অবস্থায় প্রতিয়মান জনদূভোর্গ চরমে উঠেছে।

এনিয়ে প্রতিবাদ করতে গেলে প্রভাবশালী মাটি পাচারকারী কর্তৃক আ.লীগ নেতার উপর পুলিশের সামনে ইট পাটকেল এবং শারীরিক ও মানসিক ভাবে হয়রানি করার ঘটনায় ভুক্তভোগী পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপজেলা নিবার্হী কর্মকর্তা, ভুমি অফিস, পরিবেশ অধিদপ্তর ও উখিয়া থানা বরাবরে লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।

প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগকারী হলদিয়াপালং ইউনিয়নের আ’লীগ নেতা ওবাইদুল হক ভুট্টো তার লিখিত অভিযোগে উল্লেখ করেছে একই এলাকার মোঃ শফির ছেলে ছাবের আহমদ (৩৫) সম্পূর্ণ বেআইনি ভাবে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড করে যাচ্ছে। সে ফসলী জমির মাটি ও পাহাড় কর্তন করে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজে সরবরাহ করে যাচ্ছে। বেপরোয়া মাটি পরিবহনের ফলে এক দিকে যেমন পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে অন্যদিকে ফসল উৎপাদন মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি ভারী যানবাহন দিয়ে মাটি পরিবহনের ফলে গ্রামীণ জনপদে ব্যাপক ভাঙ্গন দেখা দেওয়ায় জন চলাচলে চরম দূভোর্গ পোহাতে হচ্ছে স্থানীয় জনসাধারণকে।

ওই আ’লীগ নেতা অভিযোগ করে সাংবাদিকদের জানান, এনিয়ে প্রতিবাদ করতে গেলে তাকে ধারালো কিরিচ নিয়ে তেড়ে আসে। এমনকি প্রকাশ্য দিবালোকে হত্যা করার হুমকি প্রদর্শন করায় সে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় ঘটনাস্থল পরিদর্শন করে এস আই কাজী তোবারক হোসেন।

স্থানীয় জনসাধারণ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত পরিবেশ ধ্বংসকারী ছাবের আহমদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা নিজাম উদ্দিম আহমেদ জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে এবং তা খতিয়ে দেখার জন্য উখিয়া থানা পুলিশকে নিদের্শ দেওয়া হয়েছে।

উখিয়া থানার এস আই তোবার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আমি নিজে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off