1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

টেকনাফ নাইট্যং পাড়ার সলিমুল্লাহ ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হলেও! ধরা ছোঁয়ার বাহিরে মূল হোতা

  • আপডেট সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৫ বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক, (কক্সবাজার) বিশেষ প্রতিনিধি

টেকনাফ পৌর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সলিমুল্লাহ নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।
সুত্র জানায়, গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফের বরইতলী বায়তুর রহমান জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর অবস্থানের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফ পৌর এলাকার নাইট্যং পাড়ার আবুল কাশেমের পুত্র সলিমুল্লাহ (৪৫) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। উপস্থিত স্বাক্ষীগণের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৭হাজার ৯শ ৪০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, সলিমুল্লাহ মূলত পাচারকারী এ ইয়াবা মূল হোতারা নাইট্যং পাড়া বাস টার্মিনালে প্রতিনিয়ত মিনি বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন করে করে প্রতিনিয়ত দেশে অভ্যন্তরে ইয়াবা পাচারের করছে। এদের মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, ইয়াছিন, ইসলাম, ইউনূস, মাহাছন, করিম,ছোট ইয়াছিনসহ ৮ থেকে ১০ জনের একটি সিন্ডিকেট রয়েছে বলে স্হানীয় সূত্রে জানা যায়। এলাকাবাসীর দাবি তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা না গেলে নাইট্যং পাড়া ইয়াবা ব্যবসা বন্ধ হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off