1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

টেকনাফে লবনের ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন, ‘লবন শিল্প বাচঁলে, বাচঁবে দেশ || টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯০২ বার পড়া হয়েছে

 

মোঃ আরাফাত, টেকনাফ

‘লবন শিল্প বাচঁলে, বাচঁবে টেকনাফ’ এই শ্লোগানকে সামনে রেখে লবণ আমদানি বন্ধ, লবণের ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন করেছে কক্সবাজারের টেকনাফ উপজেলা লবণ চাষী কল্যাণ সমিতি। বুধবার বিকেলে উপজেলা প্রাঙ্গনে এ সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। উপজেলা লবণ চাষী কল্যাণ সমিতি সভপাতি শফিক মিয়ার নেতৃত্বে সদস্য মহাসচিব ও পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় কয়েক’শ লবণ চাষী মানববন্ধনে অংশ নেয়।

এসময় বক্তরা বলেছেন, লবণ শিল্প ধ্বংস এবং লবণ উৎপাদনকারী চষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। মাঠ পর্যায়ে উৎপাদিত লবণের দাম নেই, একটি শক্তিশালী সিন্ডিকেট লবণের দাম নিয়ন্ত্রণ করে নানা প্রক্রিয়ায় বিদেশ থেকে অবৈধভাবে লবণ আমদানি করায়, চরম সংকটে পড়েছে দেশীয় লবণ শিল্প। তাছাড়া উৎপাদিত লবণ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪ টাকা, প্রতি মন ১৬০ থেকে ১৮০ টাকা আর প্রতি কেজি উৎপাদন ব্যায় হচ্ছে ৫ থেকে ৬ টাকা, প্রতি মন ২১০ থেকে ২২০ টাকা ।

তারা আরো বলেন, এভাবে চলতে থাকলে এ অঞ্চলে আগামীতে লবণ চাষ উৎপাদন বন্ধ হয়ে যাবে। এতে হাজারো লবণ চাষী বেকার হয়ে চরম দুর্ভোগে পড়বে, থাকবে অর্ধহারে অনাহারে । লবণ শিল্পকে রক্ষা করে এই এলাকার গরীব চাষীদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্যর যাতে পায় সেব্যাপারে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন চাষীরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন লবণ চাষীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off