1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ

টেকনাফে হ্নীলা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১৮ বার পড়া হয়েছে

নাছির উদ্দিন রাজ/মোঃ শেখ রাসেল: টেকনাফে হ্নীলা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। এতে ওয়ার্ড পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের আরো সক্ষমতা সম্পন্ন হয়ে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানানো হয়।

২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় হ্নীলা ইউনিয়ন পরিষদের হলরোমে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ধোধন করেন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। ইউনিয়ন দূর্যোগের কার্য্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজারের ডি.আর.আর.ও। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আই.ও.এম এর এন.পি ও ডি.আর.আর.ও।

এছাড়া উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম, নাসরিন কবির, মর্জিনা আক্তার ছিদ্দিকী, সাবেক ইউপি মেম্বার ছালেহ আহমদ, মাষ্টার খলিলুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের ডাঃ মুফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ জালাল উদ্দিনসহ বিভিন্ন পদস্থ লোকজন উপস্থিত ছিলেন।

এতে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী, ঝুঁকি হ্রাস কার্য্যক্রম, সর্তকীকরণ/হুঁশিয়ারী পর্যায়ে সাড়া, দুর্যোগকালীন সাড়া দান, পুর্ণবাসন ও পূর্ণগঠন পর্যায়ে সাড়া দানসহ বিবিধ বিষয়টি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শেষে প্রশিক্ষণার্থীদের নিয়ে কর্মশালার বিষয় ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!