1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশি মনে করে ভারতীয়কে গুলি করেছে বিএসএফ

  • আপডেট সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

বাংলাদেশি মনে করে ভারতীয়কে গুলি করেছেন বিএসএফের
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে বাংলাদেশি ভবে এক ভারতীয় নাগরিককে গুলি করে আহত করেছে বিএসএফ।
শনিবার (১০) এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত ওই ভারতীয় নাগরিকে নাম মিলন মিয়া (২৫)। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত মিলন কুচবিহার জেলার চৌধুরীর হাট গ্রামের আলম মিয়ার ছেলে।
মিলন মিয়া বলেন, “আমি গতকাল সন্ধ্যায় বাংলাদেশ আসছিলাম সয়াবিন তেল কেনার জন্য। তেল নিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ আমাকে গুলি করে। পরে আমি জীবন বাঁচার জন্য দৌড় দিয়ে বাংলাদেশ আসি। এখানকার লোকজন আমাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। নাগেশ্বরী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতরাতে অনন্ত পুর সীমান্ত গুলিতে একজন আহত হয়েছেন। আহত ওই যুবক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার জানান, এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় ভোরে ভর্তি হয়েছে। তার বুকের ডানদিকে বুলেট পাওয়া যায়, এখন আশংকা মুক্ত রয়েছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off