1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

  • আপডেট সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুরে ধারালো অস্ত্র দিয়ে ফামিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে তার সৎ ভাই। ১১ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর উত্তরপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর উত্তরপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে ফামিদ হোসেন সকালে বাড়ির পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় তার সৎ ভাই মিলন হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, নিহত ফামিদের বিরুদ্ধে থানায় মাদক, লুটতরাজসহ একাধিক মামলা রয়েছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেতে পারে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off