1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার

লেদার ইমান হোসেন হত্যার সেকেন্ড ইন কমান্ড মোঃ ইমরান কে গ্রেপ্তার করেছে পুলিশ

  • আপডেট সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৫৭১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেদা নুরালী পাড়ার সন্ত্রাসী ও পাহাড়ী অস্ত্রধারী খালেক বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইমান হোসেন হত্যা কারি মোঃ ইমরান কে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। গত কাল রাতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাফিজুর রহমানের নেতৃন্তে একটি চৌকস অভিযানিক দল ঘটনা স্থলে গিয়ে অভিযান পরিচালনা করে ইমান হোসেন হত্যার অন্যতম আসামী কবির আহাম্মদের পুত্র মোঃ ইমরান (২৩) কে গ্রেপ্তার করেছেন বলে জানিয়েছেন। সামান্য কথা কাটাকাটি কে কেন্দ্র করে গত ১১ এপ্রিল রাত ৮.৩০ মিনিটের সময় নুরালী পাড়া ২৬ নং ক্যাম্পে (শালবাগান) আই/৯ ব্লকের দোকানের পাশে খালেক ডাকাত গ্রুপের সাথে ইমান হোসেন এর বিভিন্ন বাহিনীর সোর্স সন্দেহ কে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। একপর্যায়ে খালেক ইমান হোসেন কে ধরালো ছাকু (ছুরি) দিয়ে নির্মম ভাবে যখম করলে, আহত হয়ে মাটিতে পড়ে ছটপট করলে কয়েক রাউন্ড গুলিকরে মৃত্যু নিশ্চিত করে তাকে সহ পাহাড়ের দিকে নিয়ে যেতে চায়েছিলেন । পরে খবর পেয়ে পিতা সহ এলাকার জনসাধারণ চারদিক হতে ঘিরে ফেল্ল্যাই কোন উপায় না দেখে ইমান হোসেন কে রেখে পালিয়ে যায় ডাকাত খালেকের দল। পরে তাকে ঘটনা স্থল হতে মৃত অবস্থায় পুলিশ উদ্ধার করে কক্সবাজার ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায় , ঘটনা শোনার সাথে সাথে আমরা পুলিশ তাকে উদ্ধার করতে গিয়েছি এবং ঘটনা স্থল হতে অভিযান চালিয়ে ইমান হোসেনের ২য় হত্যা কারি কে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। তাকে আইনি প্রক্রীয়া শেষে কক্সবাজার আদালতে প্রেরন করেছি। তবে সন্ত্রাসী খালেক বাহিনীর সমস্ত সদস্য কে ধরতে টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off