1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফ পৌরসভায় অলিয়াবাদ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ!

  • আপডেট সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪৬০ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক ::

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় টেকনাফ পৌরসভায় কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। চলমান উন্নয়ন কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তারই ধাবাবাহিকতায় পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকায় সড়কের কাজ চলমান রয়েছে।

উক্ত কাজে যথাযথ নিয়ম অনুসরন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে নিম্ন মানের ২ নং ইটের খোয়া সড়কে দেয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ইটের খোয়া ও বালু মিশ্রন করে সড়কে দেয়ার নিয়ম থাকলেও তা না করে প্রথমে বালু দিয়ে দেয়া হয়েছে তার উপর ইটের খোয়া বিছিয়ে দেয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এভাবে কাজ করার নিয়ম নেয়। ইট বালু মিশ্রনের পরিমাপ রয়েছে সে অনুযায়ী মিশ্রনের পর তা সড়কে ব্যবহার করতে হবে। তাছাড়া উন্নয়ন কাজে কোনভাবেই ২নং ইটের খোয়া ব্যবহার করা যাবে না।

এদিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো: ইউছুপ মনো অনিয়মের বিষয়টি তুলে ধরে তার ফেইসবুক টাইম লাইনে পোষ্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন “টেকনাফ পৌরসভার অধীন ৫ নং ওয়ার্ড অলিয়াবাদ গ্রামের মাঝ রাস্তায় পুরো দমে উন্নয়ন কাজ চলছে। দেখার কেউ নেই অনিয়ম কে নিয়মে বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট প্রশাসন বা পৌরসভার কতৃপক্ষ নিরব। বালি ভরাট,পানি বিহীন, ২ নং ইটের খোয়া, ১০০ ফুট রাস্তায় মাএ ৩ টনা ডামপার গাড়িতে ৩ গাড়ী ইটের খোয়া দিয়ে রাস্তার উন্নয়ন চলছে। এভাবে যদি অনিয়ম হয় তাহলে জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ভেস্তে যাবে। আজ যদি সরজমিনে পরিদর্শন করা না হয়,তাহলে সব জায়েজ হবে। উধ্তন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

খোঁজ নিয়ে জানা গেছে কাগজে কলমে উক্ত কাজের মূল ঠিকাদার কাজটি না করে সাব ঠিকাদারীতে কাজটি হস্তান্তর করেছেন। এতে উভয় পক্ষ লাভ করতে গিয়ে নিম্ন মানের কাজ সম্পাদন করছেন বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে আওয়ামীলীগ নেতা ইউছুপ মনো জানান, প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করে উন্নয়ন কাজ সম্পন্ন হলেও এসব কাজে যথাযথ তদারকি ও মানসম্মত ভাবে করা হয় না বলে ৬ মাসও ঠেকে না। পৌরসভার বিগত দিনের উন্নয়ন কাজ গুলো দুদকের মাধ্যমে তদারকি করা হলে শত কোটি টাকার দূনীতির গোমর ফাঁস হবে বলে মনে করেন তিনি।

এব্যাপারে পৌর ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাইলে তিনি সেখানে সড়কের কাজ শুরু হয়নি গর্ত ভরাট করা হচ্ছে বলে অনিয়মের বিষয়টি এড়িয়ে যান।

এব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের কারো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ ভাবে তুলে ধরা হবে।

সুত্র-টু ডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off