1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

বসুন্ধরা গ্রুপের মালিকের পুত্র আনভীরের রক্ষিতার রহস্যজনক মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৬১৯ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক ::

বাংলাদেশের বৃহত্তম শিল্প গ্রুপ বসুন্ধরার মালিক শাহ আলমের ছেলে ও বসুন্ধরা গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সায়েম সোবহান আনভীরের বান্ধবী বা রক্ষিতা হিসেবে পরিচিত মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে গুলশান ২ এর রোড নাম্বার# ১২০, বাড়ি নাম্বার# ১৯, ফ্ল্যাট বি-৩ তে দুই মাস পূর্বে এক লক্ষ টাকায় ভাড়া নিয়েছিলেন আহমেদ সোবহান আনভীর।

আরও জানা যায় আহমেদ সোবহান আনভীর উক্ত বাসার ভাড়া দিতেন এবং মাঝে মাঝে উক্ত বাসায় আসা যাওয়া করতেন।বাসটিতে মুনিয়া একাই থাকতো।

গুলশান থানার উপপুলিশ কমিশনার জানান, “মোসারাত জাহান মুনিয়া রোববার তার বড় বোনকে ফোন করে বলেন, তিনি ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তার বড় বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে যান তিনি। দরজায় ধাক্কাধাক্কি করলেও বোন দরজা খুলছিলেন না। এরও কিছুক্ষণ আগে থেকে বোনের ফোন বন্ধ পাচ্ছিলেন। পরে বাইরে থেকে ‘লক’ খুলে ঘরে ঢুকে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি বাড়িওয়ালাকে অবহিত করেন।”

গুলশান থানা পুলিশ জানায় রাত সাড়ে আটটায় তারা ঘটনাস্থলে পৌছায় এবং লাশ এর সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। থানা কর্তৃক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off