1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, টেকনাফ সাংবাদিক ফোরামে’র তীব্র নিন্দা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৫৮৪ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক,

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের খুরুশকুলের পাহাড় কাটা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করায় স্হানীয় পত্রিকা দৈনিক সমুদ্রকন্ঠ এবং মাল্টিমিডিয়া ওয়েব পোর্টাল ‘দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন) সহ ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন জাহাঙ্গীর কাশেম নামে এবি পার্টির এক নেতা। আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

এতে আসামী করা হয়েছে টিটিএন এর প্রধান সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, দৈনিক সমুদ্রকণ্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ ও বার্তা সম্পাদক আমিরুল ইসলাম মোঃ রাশেদ, টিটিএন এর বার্তা প্রধান তৌফিকুল ইসলাম লিপু, প্রধান প্রতিবেদক আজিম নিহাদ, নিজস্ব প্রতিবেদক সানজীদুল আলম সজিবসহ ৬ জন সাংবাদিকে।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেও পাহাড় খেকো কর্তৃক মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টেকনাফ সাংবাদিক ফোরাম। দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি জানিয়েছেন টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আশেক উল্লাহ ফারুকী ও আমান উল্লাহ কবির, মোহাম্মদ জোবাইর, মিজানুর রহমান মিজান, আবসার কবির আকাশ,জিয়াউর রহমান, মোঃ শফি, মোঃ আরাফাত সানী, নাছির উদ্দীর রাজ, মোহাম্মদ জোবাইর (২) সামী জাবেদ, আহম্মদ উল্লাহ রিয়াদ,মোঃ শেখ রাসেলসহ সকল নেতৃবৃন্দরা।
এক বিবৃতিতে দাবী করেন, প্রশাসনের উদাসীনতার সুযোগে খুরুশকুলসহ জেলাজুড়ে প্রতিনিয়ত পাহাড় কেটে সাবাড় করছে পাহাড়খেকোরা। মামলার বাদী জাহাঙ্গীর কাশেমের বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে একাধিক মামলাও রয়েছে। দৈনিক সমুদ্রকন্ঠ ও টিটিএনে প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ। শুধুমাত্র সাংবাদিকদের হয়রানি ও কণ্ঠরোধ করার জন্য মিথ্যা মামলার আশ্রয় নিয়েছেন। দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি চিহ্নিত পাহাড়খেকোদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে পাহাড়গুলো রক্ষা করার আহ্বান জানায় সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off