1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ

টেকনাফে সীমান্ত রক্ষার পাশাপাশি রাস্তা মেরামতের কাজে ও বিজিবির ভূমিকা অপরিসীম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮২১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)

 

 

সীমান্ত রক্ষার পাশাপাশি রাস্তা মেরামতে টেকনাফে বিজিবির ভূমিকা অপরিসীম । ২৭ শে ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকার সময় টেকনাফ- কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন হাবির ছড়া- দরগা ছড়া- মিঠা পানির ছড়া সংযোগ সড়কে দরগার ব্রিজে উঠার রাস্তা ব্রীজের উচ্চতার তুলনায় অধিক নিচু ও গর্ত বিশিষ্ট্য থাকার কারণে স্থানীয় লোকজনের যাতায়াতসহ যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অসুবিধার সম্মুখীন ছিল। উক্ত সমস্যাটি লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান সিএসসি, অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি প্রত্যেক করলে পরবর্তীতে ব্রিজে ওঠার রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করেন। পরে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় টেকনাফ ২ বিজিবি ব্যাটেলিয়ানের নিজস্ব অর্থায়নে এবং সৈনিকদের অক্লান্ত পরিশ্রমে ব্রিজের উঠার রাস্তাটি মেরামতের জন্য ২৭ ফেব্রুয়ারি ২০২০ ইং সকাল ১১ ঘটিকার সময় রাস্তা মেরামতের কাজ আরম্ভ হয়। উক্ত রাস্তা মেরামতের কাজ দুপুর ১২ ঘটিকার সময় টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান পরিদর্শনে আসেন। উক্ত রাস্তা মেরামত কাজের পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, টেকনাফ ব্যাটেলিয়ান ২ বিজিবির উপ অধিনায়ক মেজর মোঃ রুবায়াৎ কবীর, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ নুরুল হুদা। উল্লেখ্য টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক বর্ণিত রাস্তাটি মেরামত করায় স্থানীয় জনসাধারণ অত্যন্ত আনন্দিত ও সন্তোষ প্রকাশ করেছেন। এবং সার্বিকভাবে টেকনাফ ২ বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন করেন । টেকনাফ – কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন হাবিব- ছড়া দরগার -ছড়া মিঠাপানির ছড়া সংযোগ সড়কে দরগার ব্রিজে উঠার রাস্তাটি মেরামত করায় যানবাহন চলাচলে অধিক সুবিধাজনক হবে ও সহজে ব্রিজ দিয়ে সকল ধরনের যানবাহন যাতায়াত করতে পারবে বলে আশা করছেন টেকনাফ ২ বিজিবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!