1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান

টেকনাফে র‍্যাবের জালে ইয়াবাসহ আটক – ১

  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৬৮ বার পড়া হয়েছে


মোঃ আরাফাত সানি/কায়সার জুয়েল::টেকনাফ

কক্সবাজের টেকনাফ হোয়াইক্ষ্যং ব্রীজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কের উপর থেকে ৯ হাজার ৯’শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মমতাজ উদ্দিন (৩৯) নামে এক ইয়াবাকারবারীকে আটক করেছে র‍্যাব- ১৫।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলের দিকে র‍্যাবের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় ।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব-১৫ এর অভিযানিক দল উল্লেখিত স্থানে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ইয়াবাকারবারী পালাতে চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে আটক করে। পরে উক্ত ইয়াবাকারবারীর হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৯’শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ইয়াবাকারবারী মমতাজ উদ্দিন টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়নের উত্তর নয়াপাড়ার হোছন আলী ও আমেনা খাতুনের পুত্র। সে সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট এনে দেশের বিভিন্ন স্থানে বেচা-কেনা করত বলে জানান।

আটককৃত ইয়াবাকারবারী কে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off