1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামু দক্ষিণ মিঠাছড়িতে ভয়াবহ আগুনে বসতবাড়ি পুড়ে ছাই। ক্ষয়ক্ষতি ২০ লাখ টাকা

  • আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৯৩ বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধি

 

কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে একটি বসতবাড়ি আগুনে পুড়ে ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৫ জুন) দিবাগত-রাত ৩ ঘটিকার সময় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব উমখালী গণি সওদাগর পাড়ার মৃত মোখলেছুর রহমানের ছেলে ফরিদুল আলমের বসত গৃহে আগুন লাগলে বসতগৃহে থাকা মালামালের একটিও বের করতে পারেননি। ফলে সম্পূর্ণ বসতগৃহটি পুড়ে যায়। নগদ টাকা, জমির দলিল, ছেলে মেয়েদের সার্টিফিকেট,ধান-চাউল,মরিচসহ আনুমানিক ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ফরিদুল আলম।

আগুনের সূত্রপাত কি করে হয়েছে কেউ বলতে পারেনি তবে ধারণা করা হচ্ছে বজ্রপাতের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আগুনে বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে রামু ফায়ার সার্ভিস স্টেশনের এসও সুমেন বড়ুয়ার মাধ্যমে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান, তদন্ত সাপেক্ষে জানাতে হবে বলে জানিয়েছেন।

এদিকে সরজমিন উপস্থিত হয়ে দেখা যায়, ফরিদুল আলম বর্তমানে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের কাছে অসহায় ফরিদুল আলমকে মানবিক সহায়তা প্রদান করার দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!