1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে। 

মুজিববর্ষ উপলক্ষে টেকনাফে প্রধানমন্ত্রী দেওয়া ৩০টি অসহায় ভূমিহীন পরিবারের মাঝে চাবি ও দলিল হস্তান্তর

  • আপডেট সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী,নাছির উদ্দীন রাজ: টেকনাফ 

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের আওতায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভূমি ও গৃহহীন ৩০টি পরিবারকে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২০ জুন) সকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ে সারাদেশে গৃহহীনদেরকে দেয়া ৫৩ হাজার ৩’শ ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পর ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া -টেকনাফ আসরের  সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদূর রহমান বদি।

বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শফিক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া. বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ আজিজ উদ্দীন, টেকনাফ উপজেলা ছাত্র লীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, টেকনাফ উপজেলা সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও উপকারভোগীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!