1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

মেসির নৈপুণ্যে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৭১৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক, টেকনাফ ৭১

রেকর্ড গড়ার ম্যাচে আলো ছড়ালেন লিওনেল মেসি। তৈরি করলেন অসংখ্যা সুযোগ। গোল করলেন ও করালেন। অধিনায়কের নৈপুণ্যে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা।

কুইয়াবার অ্যারেনা পানতানালে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে ‘এ’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। জোড়া গোল করেছেন মেসি, একটি করে আলেহান্দ্রো গোমেস ও লাউতারো মার্তিনেস।

শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো চমৎকার সেভে ব্যবধান আরও বড় হতে দেননি বলিভিয়া গোলরক্ষক কার্লোস লাম্পে।

এই জয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করল আর্জেন্টিনা। আগামী রোববার কোয়ার্টার-ফাইনালে দলটি খেলবে ‘বি’ গ্রুপ চতুর্থ হওয়া একুয়েডরের বিপক্ষে।

বলিভিয়াকে শুরুতেই চেপে ধরা আর্জেন্টিনা এগিয়ে যেতে পারত চতুর্থ মিনিটে। গনসালো মনতিয়েলের ক্রসে সের্হিও আগুয়েরোর শট ঠেকান লাম্পে। তবে পুরোপুরি বিপদমুক্ত করতে না পারলেও ফিরতি বলে আনহেল কোররেয়ার শট আটকে দেন এই গোলরক্ষক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off