1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে স্বামীর ঘরে গৃহবধূর লাশ!

  • আপডেট সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৩৯ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ ৭১

টেকনাফ সদরের দক্ষিণ লেংগুরবিল এলাকায় এক গৃহবধূর লাশ উদ্ধার করে টেকনাফ থানা পুলিশ।

শনিবার (০৩ জুলাই) দুপুরে টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকার এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ দক্ষিণ লেংগুরবিল গ্রামের মোঃ উল্লাহ পুত্র ছৈয়দ আহমদের স্ত্রী শাহিনুর, (২০) তাকে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।

নিহতের ভাই জানান, শাশুর বাড়ি থেকে হঠাৎ ফোন করে বলে শাহিনুর অজ্ঞান হয়েছে গেছে। এই খবর শুনে আমরা এসে দেখি বাড়িতে কেউ নেই, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে হাটের উপর শাহিনুরের মৃত্যু দেহ এবং তার গলায় রশির চিহ্ন দেখা যায়।

নিহত শাহিনুর এর মা জানান, আমার মেয়ে কে স্বামী ও শাশুর বাড়ির লোকজন হত্যা করেছে, আমি আমার মেয়ের বিচার চাই।

উল্লেখ্য যে, নিহত শাহিনুর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মেয়ে ও গত তিন বছর আগে সামাজিক ভাবে ছৈয়দ আহমদের সাথে সামাজিক ভাবে বিয়ে হয়, এবং তার ১ বছরের শিশু সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শাহিনুরের ঝুলন্ত লাশ তার শাশুড়ি দা দিয়ে রশি কেটে নামাতে দেখছেন প্রতিবেশীরা। এমনকি নিহত শাহিনুর কে তার শাশুড়ি দীর্ঘ দিন ধরে নির্যাতন করে আসছে।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার এস আই সজীবের নেতৃত্বে একদল পুলিশ শাহিনুরে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off