1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু!

টেকনাফে শতাধিক টমটম চালককে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ইউএনও 

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৯৫ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ ৭১
কক্সবাজারের সীমান্ত উপজেলায় প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্য সামগ্রীর প্যাকেট গাড়ীতে সাথে নিয়েই করোনা মহামারি বিষয়ে সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী। 
শুক্রবার (৯ই জুলাই) সকালে পৌরসভার বাস ষ্টেশন, কুলাল পাড়া মোড়সহ বিভিন্ন স্পটে করোনার ভয়াবহতা ও তা প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় টেকনাফে কঠোর লকডাউন ও করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া শতাধিক টমটম চালকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত  উপহার সামগ্রী তুলে দেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান, করোনা ও লগডাউনে কর্মহীন হয়ে পড়া চালকদের “প্রধানমন্ত্রী শেখ হাসিনার” উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ কষ্টে আছে জানলে আমরা প্রয়োজনে তার বাড়িতে গিয়ে সহায়তা পৌঁছে দিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন  কর্মকর্তা (পিআইও) সিফাত বিন রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ উপজেলা টমটম মালিক সভাপতি আবদুল আমিন জিশান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off