1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

“প্রতিপক্ষ” সন্তোষ কুমার শীল

  • আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৭৮৬ বার পড়া হয়েছে

প্রতিপক্ষ
সন্তোষ কুমার শীল

মিনা এবং টিনা
বলে আর্জেন্টিনা-
দলের সেরা মেসি নাকি
তাদের অনেক চেনা।

অন্যদিকে তৈয়ব আলী
থাকেন মতিঝিল
ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন
জিতেছে ব্রাজিল।

সকাল বেলা উঠে দেখি
হলুদ জার্সি গায়ে
ঘরের ভেতর হাঁটছে কেবল
ডানে এবং বাঁয়ে।

জিনজিরাতে মিনা, টিনা
মতিঝিলে আলী
প্রতিপক্ষের দিকে শুধু
করছে গালাগালি।

এমন আজব কাণ্ড দেখে
বাড়ে রক্ত চাপ
কার ঘরে যে যাবে এবার
সোনালী সে কাপ।

যার ঘরে যাক তাতেই খুশি
রুমি এবং সুমি
রিপা, দীপা,রুপার সাথে
বাজাবে ঝুমঝুমি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off