1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

লকডাউন কালীন সংকটময় সময়ে দুস্থ ও অসহায় রোগীদের পাশে রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল

  • আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৮৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

করোনা পরিস্থিতির এই সংকটময় সময়ে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। আজ রবিবার (১১ জুলাই) কক্সবাজার জেলার উখিয়া ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ৪১০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এছাড়াও চিকিৎসা সেবা প্রাপ্ত রোগীদের সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। রামু সেনানিবাস সুত্র হতে জানা যায়, সিএমএইচ রামু এবং ফিল্ড এ্যম্বুলেন্স এর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই চিকিৎসা সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন। চলমান লকডাউন পরিস্থিতিতে স্থানীয় রোগীদের কাঙ্খিত চিকিৎসা সেবা পেতে অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে। করোনাকালীন সেনাবাহিনীর এ চিকিৎসা সহায়তা স্থানীয় রোগীদের স্বাস্থ্য সেবার পাশাপাশি দূর্যোগ মোকাবেলায় অনেকটা সহায়ক ভুমিকা পালন করবে। সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম স্থানীয় গরীব ও অসহায় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন তথা রামু সেনানিবাস ও এর অধীনস্থ সেনানিবাসের সেনাসদস্যরা কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনহীতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ই ধারাবাহিকতায় আগামীতে কক্সবাজার জেলার অন্যান্য উপজেলাতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off