1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

নৌকার যাত্রী” অধ্যাপক সন্তোষ কুমার শীল

নৌকার যাত্রী
অধ্যাপক সন্তোষ কুমার শীল
************************
সাগরের জলরাশি পেয়েছে অযুত হাসি
জেলেরা নামবে আজ জলে
দুই মাস পোনা মাছ সাগরে হয়েছে চাষ
জলে নামা বাধা ছিলো বলে।

সাগরে নামেনি জেলে নৌকাটা ছিলো কুলে
অনাহারে কেটে গেছে দিন
তবুও মনে আশা মাছ হবে পুরো ঠাসা
ভরপুর স্বাদে অমলিন।

এইভাবে ক্ষণ যায় সাগরেও মন যায়
তবু্ও নেয়নি তারা জাল
চেয়ে চেয়ে শুধু দেখা সাগরের সীমারেখা
হাসি খুশি ভরা ছিলো পাল।

আজ বাধা উঠে গেলো জেলেরাও ছুটে গেলো
জালগুলো জড়ো করে হাতে
আমরা সবাই জানি জাল করে টানাটানি
বাঙালিরা থাকে মাছে ভাতে।

আনন্দ উল্লাসে জেলেনিরা আশেপাশে
প্রস্তুতি নিয়ে আছে ঘরে
রাশি রাশি মাছ পেলে কখন আসবে জেলে
মন তার আনচান করে।

অভাবের সংসারে কিভাবে যে আয় বাড়ে
চিন্তা টা করে দিবারাত্রি
সবাই আজ জাগোরে যাবো গভীর সাগরে-
একসাথে, নৌকার যাত্রী।

copy off