1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হ্নীলা ইউনিয়নের জনসাধারণের উদ্দেশ্য রাশেদ মোহাম্মদ আলীর খোলা চিঠি

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ১৬০৩ বার পড়া হয়েছে

 

নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)

 

প্রিয় হ্নীলা বাসি আসসালামু আলাইকুম, আদব,নমস্কার। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, করোনা ভাইরাস সারা বিশ্বের মত আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে। তাই এই মহামারী প্রতিরোধে জনসচেতনতা ও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।আমি অনুরোধ করছি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে কেউ বের হবেন না। এবং যারা ঢাকা,চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছেন তারা বাড়িতে অবস্থান করুন। আপনারা জানেন, এই করোনা ভাইরাস মারাত্মক ছোঁয়াচে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে অনুরোধ করছি।আবার কেউ সর্দি, কাঁশি, জ্বর বা করোনা ভাইরাসের লক্ষন দেখলে দ্রুত হট লাইনে অথবা আমাকে ফোন দিয়ে জানাবেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বেঁচে থাকতে আমার প্রিয় হ্নীলার কোন মানুষ এই সংকট মূহুর্তে না খেয়ে থাকবে না,আমি আপনাদের সেবায় সার্বক্ষণিক প্রস্তুুত আছি। আপনাদের যেকোন সমস্যায় সরাসরি আমাকে ফোন করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেবা প্রদান করার জন্য।আপনাদের পাশে ছিলাম,আছি,থাকব। সকলে মহান আল্লাহ তাআলার দরবারে দু’হাত তুলে প্রার্থনা করেন, তিনি যেন এই মহামারী থেকে আমাদের দেশবাসীকে রক্ষা করেন।সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন।

রাশেদ মাহমুদ আলী
চেয়ারম্যান
২নং হ্নীলা ইউনিয়ন পরিষদ
০১৮১৯১১৮৫৭০

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!