
পেশাগত দায়িত্ব
সন্তোষ কুমার শীল
*********************
বললাম, প্রিয়জন সাংবাদিক মামুন
অনেক হয়েছে, আপনি এবার তো থামুন!
ঘুরাঘুরি বাদ দিয়ে নিজেকেও বাঁচান
নিজের কোন ক্ষতি হোক আপনি তা চান?
মামুনের উত্তরে আওয়াজ এলো এই
রাস্তায় ঘুরি শুধু খবরের খোঁজেই।
পেশাগত কারণেই ক্যামরাটা কাঁধে
অনাহারে কতো লোক রাস্তায় কাঁদে।
ভালো কাজের খবরটা খুঁজে খুঁজে আনি
তারপর লিখে দিই যতটুকু জানি।
দুর্দিনে থাকি আমি মানুষের পাশে
খবরটা যেন কারো প্রয়োজনে আসে।
এভাবেই রাতদিন কাজে থাকি মত্ত
খবরের খোঁজ করা আমারই দায়িত্ব।
( এখানে মামুন প্রতীকি সাংবাদিক)
copy off
Leave a Reply