1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

করোনা লকডাউনের নির্দেশনা চিহ্ন ফেলে দিলেন বাহারছড়ার গ্রাম পুলিশ শহীদুল্লাহ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৯৮০ বার পড়া হয়েছে

 

নাছির উদ্দীন রাজ, (টেকনাফ৭১)

 

করোনা ভাইরাস আক্রমণ থেকে দেশের মানুষ কে বাচাতে যখন এক যোগে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং এর প্রাদুর্ভাব ঠেকাতে সামাজিক দূরত্ব বজায়, ঘরে অবস্থান নিশ্চিত,চলাফেরা সহ সব কিছুর উপর যখন নিষেধাজ্ঞা রয়েছে। সে সময়ে টেকনাফের বাহার ছড়ায় ৮নং ওয়ার্ডে একজন আম/পান ব্যবসায়ির ব্যক্তির কাছে করোনা পজেটিব পায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। সাথে সাথে সেই মহামারী পরিস্থিতি থেকে এলাকা বাসি কে রক্ষা করতে আক্রান্ত ব্যক্তির নিজ বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ হাসপাতলে আইসোলেশন রুমে নিয়ে আসে। পরে ঐ এলাকাকে নিয়ম অনুযায়ী লকডাউন করেদেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর। কিন্তুু যেতে নাযেতে ও লকডাউনের নির্দিষ্ট দিন না ফুরাতে লাকডাউনের নির্দেশিত নির্দেশ বহনকারী লাল পতাকা গুলো অদ্য ২১/৪/২০২০ইং আছরের সময় স্থানীয় ৮ নং ওয়ার্ডের চৌকিদার পেটান কাদেরে ছেলে শহিদুল্লাহ রাস্তা থেকে ফেলেদেন। এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র শীল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট সময় পার না হতে কেউ যদি ওই নির্দেশনা ফেলে দেন তা আইনগত অপরাধ। অন্যদিকে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবুল মনসুর বলেন, টেকনাফ কে করোনা আক্রমণের ঝুঁকি থেকে বাঁচাতে আক্রান্ত ব্যক্তির স্থানে নিয়ম অনুযায়ী লকডাউন করা হয়েছে, কেউ যদি ওই চিহ্ন নির্দিষ্ট দিনের ভিতরে আমাদের সাথে যোগাযোগ না করে রাস্তা থেকে ফেলে দেন, তা দণ্ডনীয় অপরাধ। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে চৌকিদারের সাথে কথা বললে তিনি জানান, স্থানীয় মৃত মনজুরের ছেলে নজিরের সাথে লকডাউন মানা নামানার বিষয়ে কথা কাটাকাটা হয়, তাই আমি রাগের বশত ঐ নির্দেশনা ফেলেদি। স্থানীয়দের অভিযোগ কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করলে তা উপরমহল কে জানাতে পারতেন, তা না করে নিজে আইন কেন হাতে নিয়েছেন তা প্রশ্ন থেকেই গেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off