1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ায় উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদকের নিন্দা

  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৭৯৫ বার পড়া হয়েছে

টেকনাফ৭১ ডেস্ক::

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীকে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সন্ত্রাসী হামিদ প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দা জানিয়েছেন উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল।

উখিয়া তথা পালংখালী ইউনিয়ন বাসী আজ রোহিঙ্গাদের ভারে নিমজ্জিত। আশ্রয়ে থাকা রোহিঙ্গারা এলাকায় চুরি- ডাকাতি, ইয়াবা কারবার সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। তাদের এ সমস্ত কর্মকান্ডের ফলে হুমকির মধ্যে পড়ছে এলাকার নিরাপত্তা ও বিঘ্নিত হচ্ছে আইন শৃঙ্খলা।
এসব নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় চেয়ারম্যান কে হত্যার হুমকি দিলেন থাইংখালী হাকিম পাড়া ১৪ নং ক্যাম্পের মাঝি সন্ত্রাসী হামিদ।

সাধারণ রোহিঙ্গা মাঝি প্রকাশ্যে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে হত্যার হুমকি দেওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি দেখা দিয়েছে এবং ভবিষ্যতে এলাকার রাজনৈতিক দলের নেতা কর্মী, শিক্ষিত সমাজ, ব্যবসায়ী কেউ তাদের নিকট নিরাপদ থাকবেনা।

উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কমরুদ্দিন মুকুল রোহিঙ্গাদের এহেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হুমকিদাতা রোহিঙ্গা মাঝি সন্ত্রাসী হামিদ কে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হোক এবং যথাযথ শাস্তির দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off