1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

করোনা ভাইরাসের প্রেক্ষিতে…হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৫৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::

করোনা ভাইরাস এবং আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-০১ মাওলানা মুজিবুর রহমান এর আর্থিক সহায়তায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের হত দরিদ্র ৯শত ৫৭টি পরিবারের মাঝে মানবতার কল্যাণে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল (বুধবার) সকাল ১১ টায় ৯শত ৫৭টি পরিবারকে নিজ বাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী এবং প্রকৃত হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল, ছোলা, পেঁয়াজ, তৈল ও চাল ও মুড়ি।
এই সময় টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-০১ মাওলানা মুজিবুর রহমান জানান, করোনা ভাইরাসের প্রভাবে দরিদ্র ও নি¤œ আয়ের পরিবার যখন কষ্টে দিন কাটাচ্ছে তখন এই সংকটময় মুহুর্তে দলমত নির্বিশেষে হত দরিদ্র, দুঃস্থ, অসহায়, কর্মহীন ৯ শত ৫৭টি পরিবারে মধ্যে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করেছি। এছাড়া টেকনাফ উপজেলার ঘরবন্দী আলেম ওলামা, শিক্ষক ও অস্বচ্ছল পরিবারের নিকটও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেই আসছি।
তিনি আরো বলেন, করোনা সংক্রমণ রোধে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন। আমিও জননেত্রীর আহবানে সাড়া দিয়ে অসচ্ছল পরিবার ও করোনায় ঘরবন্দী মানুষের বাড়ী বাড়ী গিয়ে তাদের খোঁজ খবর রাখা এবং সাধ্যমত সহযোগিতার চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কাজ অব্যাহত রাখবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off