1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

টেকনাফে করোনায় জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত ২০ পুলিশের নমুনা সংগ্রহ!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৫১০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী ::সম্প্রতি টেকনাফের জনগনকে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মিদের পাশাপাশি দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যরা।

তারই ধারাবাহিকতায় করোনা সন্দেহে টেকনাফ মডেল থানার ২০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

২৮ এপ্রিল (মঙ্গলবার) তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.টিটু চন্দ্র শীল।

টেকনাফ উপজেলার জনসাধারনকে করোনা আগ্রাসন থেকে রক্ষা করার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মিদের সঙ্গে পুলিশও কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, এই উপজেলায় এ পর্যন্ত একজন চিকিৎসকসহ চার জন করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন ২০ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য, করোনা সন্দেহে টেকনাফ উপজেলায় শুরু থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সর্বমোট ২৭৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে একজন চিকিৎসকসহ চার জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এখনও ৬১ জনের রিপোর্ট পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off