1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টাওয়ার আছে নেটওয়ার্ক নেই ! হোয়াইক্যং বাসীর প্রাণের আর্তনাদ যেন অর্থহীন?

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৪৫৭ বার পড়া হয়েছে

হোয়াইক্যং  প্রতিনিধি( টেকনাফ৭১)

 

 

টেকনাফ উপজেলার ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডের প্রতিটি গ্রামের জনসাধারণ মোবাইল নেটওয়ার্ক ভোগান্তি দীর্ঘদিন ধরে রয়ে গেছে। বর্তমান মহামারী করোনার সংকটময় মূহুর্তে দেশে বিদেশে কোন আত্নীয়স্বজন, বন্ধুবান্ধব বা প্রয়োজনীয় আলাপ সহ কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এমন কি জম্মমৃত্যুর খবর ও জানা যাচ্ছেনা। সারাদেশের জনগন মোবাইল নেটওয়ার্ক সেবা পাচ্ছে।আমার হোয়াইক্যং ইউনিয়নবাসী এই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।এই প্রিকোয়েন্সি কমিয়ে সরকারের কি লাভ হলো?বরং ক্ষতি হচ্ছে।

ঘর থেকে বাইরে, বাইরে থেকে আরো খোলামেলা জায়গায়; এমনকি টাওয়ারের নিচে কোথায়ও চাহিদা অনুযায়ী নেটওয়ার্ক নেই। হোয়াইক্যং ইউনিয়নের কয়েকটি এলাকায় থ্রি এবং ফোরজি শুধু নামেমাত্র।

ইন্টারনেটের ভারী কাজ তো দূরের কথা, এমনকি সাধারণ কাজ নিয়েও পড়তে হয় মুশকিলে। আবার লোডশেডিং হলেই মোবাইলে ইমারজেন্সি নেটওয়ার্ক। নেট ব্রাউজিং শুধু নয়, মোবাইলে কথা বলতে ছোটাছুটি করে নেটওয়ার্ক খুঁজতে হয়। সাধারণ মানুষ নীরবে সহ্য করে যাচ্ছে এ পরিস্থিতি। এ পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে একমাত্র রোহিঙ্গাদের কারণে। দেশের এই ক্রান্তিকালে হোয়াইক্যং-এ মানুষ গুটিকয়েক ওয়াইফাই ছাড়া কোন খবর জানতে পারছেন না।

হোয়াইক্যং ইউনিয়নে বর্তমান মোবাইল নেটওয়ার্ক ভোগান্তি চরমে। দেশের চলমান এ মানবিক বিপর্যয়ে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও অনলাইনে সংবাদ পাওয়া ও দেওয়া অত্যান্ত জরুরি। তাই মানবিক কারণে মোবাইল কোম্পানি রবি,গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল কে প্রিকোয়েন্সি 4G করার (পূর্বের ন্যায়) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য হোয়াইক্যং ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসক, কক্সবাজার ও C.O ২বিজিবি টেকনাফ ও ইউএনও,টেকনাফ এবং BTCL সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off